একজন গেস্ট মারা গেছে। ওই সংবাদের সূত্র ধরে পুলিশ হোটেলের ৭০১ নম্বর কক্ষ থেকে এক ব্যক্তির দুই হাত দুই পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি গুলশান-১ শপিং সেন্টারের পল্টন মানি এক্সচেঞ্জের মালিক। তার নাম নজরুল ইসলাম। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষ ও বয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের ওই কক্ষটি অন্য এক ব্যক্তি ভাড়া নেয়। পরে ব্যবসায়ী নজরুলকে ওই কক্ষে ডেকে নিয়ে যায়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে হত্যার ধরন দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা নজরুলকে নেশা জাতীয় কিছু খাইয়ে অথবা শ্বাসরোধে হত্যা করেছে। লাশের পাশ থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বর্তমানে বাড্ডার হোসেন মার্কেট এলাকার আশপাশে তিনি থাকতেন। রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ খুনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Tuesday, October 14, 2014
গুলশানে হোটেল থেকে ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ উদ্ধার:নয়াদিগন্ত
একজন গেস্ট মারা গেছে। ওই সংবাদের সূত্র ধরে পুলিশ হোটেলের ৭০১ নম্বর কক্ষ থেকে এক ব্যক্তির দুই হাত দুই পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি গুলশান-১ শপিং সেন্টারের পল্টন মানি এক্সচেঞ্জের মালিক। তার নাম নজরুল ইসলাম। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষ ও বয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলের ওই কক্ষটি অন্য এক ব্যক্তি ভাড়া নেয়। পরে ব্যবসায়ী নজরুলকে ওই কক্ষে ডেকে নিয়ে যায়। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে হত্যার ধরন দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা নজরুলকে নেশা জাতীয় কিছু খাইয়ে অথবা শ্বাসরোধে হত্যা করেছে। লাশের পাশ থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর বিস্তারিত পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বর্তমানে বাড্ডার হোসেন মার্কেট এলাকার আশপাশে তিনি থাকতেন। রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ খুনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment