সংগ্রহ ও বাস্তবায়ন সক্ষমতা Ñএ দু’টি বিষয় হচ্ছে প্রধান চাবিকাঠি। এডিবি বলেছে, গত অর্থবছর ও সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। একই সাথে প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক সহায়তাপ্রাপ্তিও বড় একটা চ্যালেঞ্জ। রাজস্ব আদায় কিংবা বৈদেশিক সহায়তাপ্রাপ্তির ক্ষেত্রে ঘাটতি সরকারকে বড় ধরনের অভ্যন্তরীণ ঋণের দিকে ঠেলে দেবে। এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সঙ্কুচিত হতে পারে। এ ছাড়া ব্যাংকিং খাত থেকে সরকারের অধিক ঋণ গ্রহণ মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। যদি সম্পদ আহরণ সন্তোষজনক হয় তাহলেও সরকারের সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতার ঘাটতির কারণে বড় আকারের এডিপি বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি এডিপি বাস্তবায়নের জন্য ভালো পরিবেশ ও নিরবচ্ছিন্ন রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। জ্বালানি ও অন্যান্য খাতে ভর্তুকি কমিয়ে আনার মাধ্যমে বাজেটে উল্লিখিত অনুন্নয়ন ব্যয়ের মতো জটিল বিষয়টি লক্ষ্যমাত্রার মধ্যে ধরে রাখা সম্ভব হতে পারে। সংস্কারকার্যক্রম আরো এগিয়ে নেয়া এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে কর্তৃত্ব প্রদানের জন্য সরকারের শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Thursday, September 4, 2014
রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন ও এডিপি বাস্তবায়ন বিরাট চ্যালেঞ্জ : এডিবি:নয়াদিগন্ত
সংগ্রহ ও বাস্তবায়ন সক্ষমতা Ñএ দু’টি বিষয় হচ্ছে প্রধান চাবিকাঠি। এডিবি বলেছে, গত অর্থবছর ও সাম্প্রতিক বছরগুলোতে রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। একই সাথে প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক সহায়তাপ্রাপ্তিও বড় একটা চ্যালেঞ্জ। রাজস্ব আদায় কিংবা বৈদেশিক সহায়তাপ্রাপ্তির ক্ষেত্রে ঘাটতি সরকারকে বড় ধরনের অভ্যন্তরীণ ঋণের দিকে ঠেলে দেবে। এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সঙ্কুচিত হতে পারে। এ ছাড়া ব্যাংকিং খাত থেকে সরকারের অধিক ঋণ গ্রহণ মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। যদি সম্পদ আহরণ সন্তোষজনক হয় তাহলেও সরকারের সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতার ঘাটতির কারণে বড় আকারের এডিপি বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পাশাপাশি এডিপি বাস্তবায়নের জন্য ভালো পরিবেশ ও নিরবচ্ছিন্ন রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। জ্বালানি ও অন্যান্য খাতে ভর্তুকি কমিয়ে আনার মাধ্যমে বাজেটে উল্লিখিত অনুন্নয়ন ব্যয়ের মতো জটিল বিষয়টি লক্ষ্যমাত্রার মধ্যে ধরে রাখা সম্ভব হতে পারে। সংস্কারকার্যক্রম আরো এগিয়ে নেয়া এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে কর্তৃত্ব প্রদানের জন্য সরকারের শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment