ছে। গত ৮ আগস্ট ইরাকে আন্তর্জাতিক বিমান হামলা শুরু হওয়ার পর আইএসের দখলমুক্ত হওয়া ভূখণ্ড মোট দখলে থাকা এলাকার ১ শতাংশের সামান্য বেশি। খুব সামান্য এলাকা আইএসের দখলমুক্ত হওয়ার কথা স্বীকার করলেও পেন্টাগনের মুখপাত্র কারবি বলেছেন, মার্কিন বিমান হামলা কট্টর সুন্নি সংগঠনটির তৎপরতা থমকে দিয়েছে। ফলে বাগদাদে সরকারি বাহিনী প্রশিক্ষণের জন্য সময় পাচ্ছে। কারবি বলেন, ‘আমি মনে করি, আমরা সবাই স্বীকার করি যে বর্তমানে আইএসের দখলে থাকা এলাকার তুলনায় দখলমুক্ত করা এলাকার পরিমাণ খুব কম। তবে মাত্র ছয়-সাত মাস হলো বিমান হামলা করছি।’ সম্প্রতি ঘোষণা করা হয়, ইরাকি এবং কুর্দি সেনারা ৭০০ বর্গকিলোমিটার এলাকা আইএসের দখলমুক্ত করেছে। নাগরিক মুক্ত করার অঙ্গীকার জাপানের: মুক্তিপণ দেওয়ার সময়সীমা পার হওয়ার পর গতকাল শনিবার জাপান জানিয়েছে, আইএস জঙ্গিদের হাতে জিম্মি দুই জাপানিকে উদ্ধারের চেষ্টা তারা কখনোই ছেড়ে দেবে না। জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াসুহিদে নাকায়ামা উদ্ধার-চেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনব। কখনোই প্রচেষ্টা ছেড়ে দেব না।’ মুক্তিপণ দেওয়ার সময়সীমা পার হয়ে যাওয়ার পর ওই দুই জাপানি জীবিত রয়েছেন কি না, তা গতকাল পর্যন্ত অস্পষ্ট ছিল। জিম্মিকারী জঙ্গিরাও এ ব্যাপারে কোনো কথা বলেনি। এর আগে তারা ৭২ ঘণ্টার মধ্যে ২০ কোটি ডলার না পেলে ওই দুই জাপানিকে মেরে ফেলার হুমকি দেয়। গত শুক্রবার দুপুরে সময়সীমা পার হয়। জাপানের ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোতো স্বদেশি ঠিকাদার হারুনা ইউকাওয়াকে মুক্ত করতে যাওয়ার পর তাঁদের দুজনকেই আটকে রাখে আইএস।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, January 25, 2015
মাত্র ১ শতাংশ এলাকা আইএসের দখলমুক্ত:প্রথম অালো
ছে। গত ৮ আগস্ট ইরাকে আন্তর্জাতিক বিমান হামলা শুরু হওয়ার পর আইএসের দখলমুক্ত হওয়া ভূখণ্ড মোট দখলে থাকা এলাকার ১ শতাংশের সামান্য বেশি। খুব সামান্য এলাকা আইএসের দখলমুক্ত হওয়ার কথা স্বীকার করলেও পেন্টাগনের মুখপাত্র কারবি বলেছেন, মার্কিন বিমান হামলা কট্টর সুন্নি সংগঠনটির তৎপরতা থমকে দিয়েছে। ফলে বাগদাদে সরকারি বাহিনী প্রশিক্ষণের জন্য সময় পাচ্ছে। কারবি বলেন, ‘আমি মনে করি, আমরা সবাই স্বীকার করি যে বর্তমানে আইএসের দখলে থাকা এলাকার তুলনায় দখলমুক্ত করা এলাকার পরিমাণ খুব কম। তবে মাত্র ছয়-সাত মাস হলো বিমান হামলা করছি।’ সম্প্রতি ঘোষণা করা হয়, ইরাকি এবং কুর্দি সেনারা ৭০০ বর্গকিলোমিটার এলাকা আইএসের দখলমুক্ত করেছে। নাগরিক মুক্ত করার অঙ্গীকার জাপানের: মুক্তিপণ দেওয়ার সময়সীমা পার হওয়ার পর গতকাল শনিবার জাপান জানিয়েছে, আইএস জঙ্গিদের হাতে জিম্মি দুই জাপানিকে উদ্ধারের চেষ্টা তারা কখনোই ছেড়ে দেবে না। জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াসুহিদে নাকায়ামা উদ্ধার-চেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনব। কখনোই প্রচেষ্টা ছেড়ে দেব না।’ মুক্তিপণ দেওয়ার সময়সীমা পার হয়ে যাওয়ার পর ওই দুই জাপানি জীবিত রয়েছেন কি না, তা গতকাল পর্যন্ত অস্পষ্ট ছিল। জিম্মিকারী জঙ্গিরাও এ ব্যাপারে কোনো কথা বলেনি। এর আগে তারা ৭২ ঘণ্টার মধ্যে ২০ কোটি ডলার না পেলে ওই দুই জাপানিকে মেরে ফেলার হুমকি দেয়। গত শুক্রবার দুপুরে সময়সীমা পার হয়। জাপানের ফ্রিল্যান্স সাংবাদিক কেনজি গোতো স্বদেশি ঠিকাদার হারুনা ইউকাওয়াকে মুক্ত করতে যাওয়ার পর তাঁদের দুজনকেই আটকে রাখে আইএস।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment