েফতার করা হয়েছে ৫শ’ নেতাকর্মীকে। মামলায় এজাহারভুক্ত নেতাকর্মীদের গ্রেফতারে চলছে পুলিশের অভিযান। মামলার ভয়ে প্রকাশ্যে মিছিল-মিটিং করতে পারছেন না নেতাকর্মীরা। গ্রেফতারের ভয়ে গা-ঢাকা দিয়েছেন অধিকাংশ নেতাকর্মী। এর পাশাপাশি নতুনভাবে চাঙ্গা হচ্ছে গত দুই বছরে হরতাল-অবরোধে সহিংসতার অভিযোগে দায়ের করা ২৬৫টি মামলা। এসব মামলায় বিএনপি-জামায়াতের নগর ও ওয়ার্ড কমিটির শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। এমনকি কোনো কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ২৫ থেকে ৩০ মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। হরতাল-অবরোধসহ বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। এরমধ্যে প্রায় ১শ’ মামলার চার্জশিট ইতিমধ্যে আদালতে জমা দিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এসব মামলায় আসামি হিসেবে রয়েছেন বিএনপি-জামায়াত জোটের ৩২ হাজার নেতাকর্মী। আদালতে চার্জশিট দায়ের করা এসব মামলার শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। বাকি মামলার চার্জশিট দ্রুত প্রদানের জন্য সম্প্রতি তদন্ত কর্মকর্তাদের ডেকে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল যুগান্তরকে জানান, ২০১৩-১৪ সালে নাশকতার অভিযোগে পুলিশের করা কিছু মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হয়েছে। বাকি মামলার তদন্ত চলছে। আশা করছি, খুব শিগগিরই ওইসব মামলার তদন্ত শেষ করা সম্ভব হবে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Monday, January 26, 2015
চট্টগ্রামে ২৭৭ মামলার ফাঁদে ৩২ হাজার নেতাকর্মী:যুগান্তর
েফতার করা হয়েছে ৫শ’ নেতাকর্মীকে। মামলায় এজাহারভুক্ত নেতাকর্মীদের গ্রেফতারে চলছে পুলিশের অভিযান। মামলার ভয়ে প্রকাশ্যে মিছিল-মিটিং করতে পারছেন না নেতাকর্মীরা। গ্রেফতারের ভয়ে গা-ঢাকা দিয়েছেন অধিকাংশ নেতাকর্মী। এর পাশাপাশি নতুনভাবে চাঙ্গা হচ্ছে গত দুই বছরে হরতাল-অবরোধে সহিংসতার অভিযোগে দায়ের করা ২৬৫টি মামলা। এসব মামলায় বিএনপি-জামায়াতের নগর ও ওয়ার্ড কমিটির শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। এমনকি কোনো কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ২৫ থেকে ৩০ মামলায় আসামি হিসেবে নাম রয়েছে। হরতাল-অবরোধসহ বিভিন্ন সময়ে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। এরমধ্যে প্রায় ১শ’ মামলার চার্জশিট ইতিমধ্যে আদালতে জমা দিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এসব মামলায় আসামি হিসেবে রয়েছেন বিএনপি-জামায়াত জোটের ৩২ হাজার নেতাকর্মী। আদালতে চার্জশিট দায়ের করা এসব মামলার শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। বাকি মামলার চার্জশিট দ্রুত প্রদানের জন্য সম্প্রতি তদন্ত কর্মকর্তাদের ডেকে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল যুগান্তরকে জানান, ২০১৩-১৪ সালে নাশকতার অভিযোগে পুলিশের করা কিছু মামলার চার্জশিট আদালতে জমা দেয়া হয়েছে। বাকি মামলার তদন্ত চলছে। আশা করছি, খুব শিগগিরই ওইসব মামলার তদন্ত শেষ করা সম্ভব হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment