Monday, June 22, 2015

আবারও মুস্তাফিজে চূর্ণ ভারত:প্রথম অালো

ভারতীয় দলে এখন সবচেয়ে বিব্রতকর অবস্থায় থাকার কথা সন্দীপ রাজু আনন্দের। নামটা অচেনা লাগছে? লাগতেই পারে। ভদ্রলোক ভারতীয় দলের কোনো ক্রিকেটার নন। নন কোচ বা ম্যানেজারও। আধুনিক ক্রিকেটে অবশ্য সমস্যায় পড়তে কোচ-খেলোয়াড় হতে হয় না। একটা দলের মাঠের পারফরম্যান্সে পর্দার অন্তরালে থেকে ভূমিকা রাখেন আরও অনেকে। দলের সাফল্য-ব্যর্থতায় তাঁদের প্রোফাইলও ওঠা-নামা করে। রাজু আনন্দ তেমনই একজন, ভারতীয় দলের কম্পিউট

বাংলাওয়াশের হাতছানি:প্রথম অালো

শেষ পর্যন্ত কোন ছবিটা মনে আছে আপনার? এই ম্যাচ তো টুকরো টুকরো অনেক হিরণ্ময় ছবির কোলাজ—ম্যাচ শেষ হওয়ার আগেই কাচের আড়ালে মাশরাফি বিন মুর্তজার মুষ্টিবদ্ধ উল্লাস। ম্যাচ শেষে ধীর পায়ে মাঠে ঢুকে মুস্তাফিজুরের একটা স্টাম্প তুলে নেওয়া। ধোনিদের সঙ্গে হাত মেলানোর পর মাঠে বাংলাদেশের খেলোয়াড়দের কাঁধে কাঁধ রেখে রচিত ওই বিজয়ী মানববৃত্ত। শেষ পর্যন্ত সবচেয়ে প্রতীকী বোধ হয় ওই দৃশ্যটাই—তাসকিন ও লিটনের কাঁ

‘ধনবান চাচা’র কাছে হাত পাতে সবাই:প্রথম অালো

অর্থাভাবে দেহরক্ষীদের বেতন দিতে পারছিলেন না লেবাননের একজন রাজনীতিক। শেষমেশ তিনি ধরনা দেন সৌদি আরবের কাছে। ‘নানা সমস্যায় পতিত’ হয় পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সেসব সমস্যার সমাধানে সৌদির কাছে দুই হাজার মার্কিন ডলারের জন্য হাত পাতে তারা। মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই সৌদি আরবের কাছে একটা চাওয়া ছিল মোহাম্মদ মুরসির। অবশ্য ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের (বর্তমান

পালমিরায় মাইন!:প্রথম অালো

ইরাক ও সিরিয়ার কট্টর সুন্নি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা সিরিয়ার প্রাচীন শহর পালমিরার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর আশপাশে স্থলমাইন ও অন্য বিস্ফোরক পেতেছে। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা বলেছে। তবে তারা বলছে, প্রাচীন নিদর্শনগুলো গুঁড়িয়ে দিতে, নাকি সরকারি সেনাদের অগ্রাভিযানে বাধা দিতে আইএস বোমা পেতেছে, তা স্পষ্ট নয়। মধ্যপ্

আনন্দে ভাসছে দেশ:প্রথম অালো

সারা দেশে হাতে হাতে জাতীয় পতাকা। জয়ের আনন্দ আর দেশপ্রেমের জোয়ারে উদ্বেলিত অনেকে সেই পতাকা যত্ন করে বেঁধেছেন মাথায়। কেউবা লাল-সবুজ পতাকা নিয়ে ঘুরে ঘুরে মিছিল করছেন ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে চারদিক মুখরিত করে। এর মধ্যে আবার বিস্ময় বালক মুস্তাফিজের জন্য সাতক্ষীরার আনন্দটা যেন ছিল একটু বেশিই। গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর টিএসসিতে তরুণ-যুবকদের আনন্দ-উল্লাসে রাতের আঁধারও যেন কেটে গিয়েছিল। চারপ

মির্জা ফখরুলের মুক্তিতে আইনি বাধা নেই:প্রথম অালো

গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার আরও তিন মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে কারাগার থেকে তাঁর মুক্তি পেতে আর বাধা নেই। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনে

বাংলাদেশের ভারত জয়:যুগান্তর

শেরে বাংলায় আবারও বাঘের গর্জন। সাতক্ষীরার বাঘ মুস্তাফিজুর রহমানের রণহুংকারে কম্পিত ভারত আবারও পর্যুদস্ত, পরাভূত। লাল-সবুজ আরও গাঢ়। মধ্যরাতের ফ্লাডলাইটের আলোয় উদ্ভাসিত আনন্দের রেণু। বাংলাদেশ আরও দুরন্ত, দুর্বার। অপরাজেয়, অপ্রতিরোধ্য। আরেকটি মুস্তাফিজ-কাব্যে সোনালি অধ্যায় রচিত হল বাংলাদেশের ক্রিকেটে। ধোনিদের দর্প চূর্ণ করে, বিশ্বকাপের শোকগাথা মুছে ফেলে মাশরাফির বাংলাদেশ রবিবাসরীয় মিরপুরে ফের ওড়ালো জ

বিটিসিকে গোনে না রাঘব ১৭ কোম্পানি:যুগান্তর

প্রতিদিনের পণ্য উৎপাদন, সরবরাহ ও মূল্যের পরিসংখ্যান বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) মনিটরিং সেলকে দেয়ার কথা ভোজ্যতেল ও চিনি পরিশোধনকারী কোম্পানিগুলোর। কিন্তু দেশের সবচেয়ে বড় ১৭ কোম্পানি মনিটরিং সেলকে কোনো তথ্যই দিচ্ছে না। এ নিয়ে মনিটরিং সেল কয়েক দফা মৌখিকভাবে এবং পরে লিখিতভাবে জানিয়েছে তাদের। কিন্তু কোনো কাজ হয়নি। আইন উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো কার্যক্রম চালাচ্ছে এসব রাঘব কোম্পানি। <a href='ht

এক মুস্তাফিজেই দুই ইতিহাস:কালের কন্ঠ

একটা দল সত্যিকারের বাঘের মতো শিকারের ওপর হামলে পড়েছে, আরেকটা দল আক্রান্ত হওয়ার ভয়ে থরহরিকম্প। গতকালের মিরপুরে সেই বাঘের দল বাংলাদেশ আর আক্রান্ত ভারত। জা অ্যান্ড জি

ইয়াবা বাণিজ্যে পুলিশসহ ১৪ জনের সিন্ডিকেট:কালের কন্ঠ

ফেনীর লালপোল এলাকা থেকে ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া পুলিশের এএসআই মাহফুজুর রহমানের কাছ থেকে ইয়াবা বিকিকিনির হিসাবের তিনটি নোটবুক জব্দ করেছে র‌্যাব।

Sunday, June 21, 2015

মাসের পর মাস নষ্ট রোগ নির্ণয়ের সাত যন্ত্র:প্রথম অালো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলোজি ও ইমেজিং বিভাগে রোগ নির্ণয়ের সাতটি গুরুত্বপূর্ণ যন্ত্রই নষ্ট হয়ে পড়ে আছে মাসের পর মাস। এর ফলে এখান থেকে সাধারণ রোগীরা রোগ নির্ণয়ের আধুনিক সুবিধা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের বেশি টাকা খরচ করে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এসব সেবা নিতে হচ্ছে। বিভাগে গিয়ে জানা গেছে, হাসপাতালে থাকা দুটি সিটি স্ক্যান যন্ত্রের দুটিই এবং দুটি ম্যাগনেটিক রিসোন্য

প্রয়োজন নেই তবু দলের স্বার্থে বাড়তি গম কেনা:প্রথম অালো

প্রয়োজন নেই, কিন্তু মন্ত্রী-সাংসদ ও সরকারি দলের নেতা-কর্মীদের স্বার্থে সরকার আরও এক লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। তা-ও আবার বাজারদরের চেয়ে কেজিতে ১০ টাকা বেশিতে। ফলে সরকারের ক্ষতি হবে প্রায় ১০০ কোটি টাকা। মন্ত্রী-সাংসদ ও নেতাদের চাহিদাপত্র দেওয়ার পর সরকার অতিরিক্ত গম সংগ্রহের সিদ্ধান্ত নেয়। বাজারে প্রতি কেজি গমের দাম ১৮ থেকে ২০ টাকা। আর সরকার কিনছে ২৮ টাকা দরে। প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা

বিশ্বব্যাপী বাড়ছে সন্ত্রাসী হামলা:প্রথম অালো

বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা বাড়ছে। আগের বছরের তুলনায় গত বছর বেড়েছে এক-তৃতীয়াংশ। এসব হামলায় প্রায় ৩৩ হাজার মানুষ নিহত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি। সন্ত্রাসবাদের ওপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের সংখ্যা এত বেশি হারে বেড়ে যাওয়ার মূল কারণ ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এবং উ

সৌদির ৬০ হাজার নথি ফাঁস করল উইকিলিকস:প্রথম অালো

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন দেশের যোগাযোগের ৬০ হাজারের মতো গোপন নথি গত শুক্রবার প্রকাশ করেছে উইকিলিকস। এ ছাড়া দেশটির অন্যান্য মন্ত্রণালয়ের গোপন নথিও এর মধ্যে আছে। খবর এএফপি ও আল-জাজিরার। এ ঘটনার পর সৌদি আরব গতকাল দৃশ্যত উইকিলিকসের ফাঁস করা দলিলের দিকে ইঙ্গিত করেই এর নাগরিকদের ‘জাল হতে পারে এমন’ নথিপত্র বিতরণ না করার আহ্বান জানিয়েছে। দেশটি নথিপত্রগুলোর সত্যতার কথা সরাসরি অস্

প্রাথমিক সমাপনীতে পদে পদে দুর্নীতি:যুগান্তর

ময়মনসিংহ জেলার ফুলপুরের ডালিয়া আদর্শ কিন্ডারগার্টেনের ছাত্রী ফারজানা আক্তার সুমী ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। কিন্তু সে বৃত্তি পায়নি। অথচ তারই ক্লাসে জিপিএ-৪.২০ পেয়েও বৃত্তি পেয়েছে এক শিক্ষার্থী। সুমীর অভিভাবক প্রাথমিক শিক্ষা অধিদফতরে (ডিপিই) এ বিষয়ে অভিযোগ করেন। পটুয়াখালীর বাউফল-দাসপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাবেকুন্নাহার মেভিজের অভিভাবকরাও একই অভিযোগ করেন।

ওষুধের কাঁচামাল উৎপাদনে অনীহা শিল্প মালিকদের:যুগান্তর

সাত বছরেও শেষ হয়নি ওষুধের কাঁচামাল উৎপাদনসংক্রান্ত প্রকল্প ‘অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট’ (এপিআই)। সরকারের সংশ্লিষ্টদের ‘রহস্যজনক’ গাফিলতি ও ওষুধ শিল্প মালিকদের অনীহার কারণেই মূলত ‘কচ্ছপ গতিতে’ চলছে প্রকল্পটির যাবতীয় কাজ। দেশে কাঁচামাল তৈরি করে ওষুধ প্রস্তুত করা হলে মুনাফা কম হবে- এমন আশংকা থেকেই প্রকল্প বাস্তবায়নে তেমন আগ্রহ দেখাচ্ছেন না শিল্প মালিকরা। <a href='http://platinum.ritsads

Friday, June 19, 2015

মুস্তাফিজ নামের বিস্ময়:প্রথম অালো

সেজো ভাই মোখলেছুর রহমানের কথা খুব মনে পড়ছিল। শীতের ভোরে এই ভাই-ই তো মোটরসাইকেলে চড়িয়ে বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরের সাতক্ষীরা শহরে দিয়ে আসতেন তাঁকে অনুশীলনের জন্য! ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট, সে সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠে গেল হাতে। শেরেবাংলা স্টেডিয়ামের এমন আলো ঝলমলে রাতে সেই ভাইকে কীভাবে ভুলে থাকেন ১৯ বছর বয়সী মুস্তাফিজুর রহমান! মুস্তাফিজের মনে পড়ল পরিবারের অন্য সদস্যদের কথা

বাংলাদেশ এখন সত্যিই বাঘ:প্রথম অালো

শূন্যে লাফিয়ে বুকে বুক লাগিয়ে উদ্যাপন! মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদের সৌজন্যে যেটি বিখ্যাত হয়ে গেছে ক্রিকেট বিশ্বেই। বাংলাদেশের মানুষের মনে যা বিশ্বকাপের অমর ছবিও। মাশরাফি-তাসকিন মনে হচ্ছে পুনরাবৃত্তিতে বিশ্বাসী নন। কাল মিরপুরে ভারত-বধ কাব্য লেখার পর দুজন তাই ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিলেন। পাশাপাশি দাঁড়িয়ে কোমর দুলিয়ে নাচ! গ্যালারিও তখন নাচছে। পুরো বাংলাদেশও কি নয়! যেনতেন জয় হলেও বাতাসে উড়

পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৫ শিক্ষার্থী আহত:প্রথম অালো

রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। বহিরাগতদের সঙ্গে সংঘর্ষের জের ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে। মিরপুর ১৪ নম্বরে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অবস্থিত। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল বিকেলে কলেজের মাঠে বহিরাগত কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। এ ছাড়া আরও কয়েকজন যুবক ক্রিকেট খেলছিল। এ সময় কল

সাংসদপুত্রই তাঁর পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন:প্রথম অালো

সাংসদপুত্র বখতিয়ার আলম রনির লাইসেন্স করা পিস্তল থেকেই গুলি বেরিয়েছিল। অটোরিকশাচালক ইয়াকুবের শরীর থেকে উদ্ধার হওয়া গুলিটির ধরন পয়েন্ট ৩২ বোরের, যা সাংসদপুত্র কিনেছিলেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ব্যালাস্টিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তবে এই গুলিতেই ইয়াকুব নিহত হয়েছিলেন কি না, সেটি ওই প্রতিবেদনে বলা হয়নি। সিআইডি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই ব্যালাস্টিক প্রতিবেদন ঢাকা মহানগর গোয়েন্দা

সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা বাড়ছে:যুগান্তর

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশী নাগরিকদের জমা টাকার পরিমাণ বেড়েই চলেছে। বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা পাচার, বিদেশে কর্মরত অনেক বাংলাদেশী নাগরিক সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা জমা রাখেন বলে সেখানে বাংলাদেশীদের জমা টাকার পরিমাণ বেড়েই যাচ্ছে। এক বছরে বাংলাদেশীদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ। সুইস ব্যাংকে ২০১৪ সালে বাংলাদেশীদের জমার পরিমাণ ব

ঠিকাদারের চিঠির পর বদলে গেল দরপত্রের শর্তাদি:যুগান্তর

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) অপারেটর নিয়োগের টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা যায়, টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই মহলবিশেষের ভোল পাল্টে যায়। বিশেষ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিতে তারা মরিয়া হয়ে মাঠে নামে। পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়ার জন্য দরপত্রের শর্তাদি রাতারাতি পরিবর্তন হয়ে যায়। দরপত্র ঘোষণার পরও সুবিধাভোগী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতি

নিরপেক্ষ ম্যাচে দুর্দান্ত প্রতিশোধ:কালের কন্ঠ

ম্যাচ শেষ হতে হতে প্রায় মধ্যরাত। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটি হয়ে যায় যেন মধ্যাহ্ন! দিবারাত্রির দৈনিক চক্রে চারদিকে তখন অন্ধকারের রাজত্ব। ক্রিকেটীয় হিসাবে সেটি রূপ

রোজার উত্তাপ কাঁচাবাজারে:কালের কন্ঠ

তেল-চিনির দামে উত্তাপ নেই, রোজার আগের দুই দিনে বাজার চড়েছে বেগুনের। 'অসময়ে' ব্যাপক চাহিদা ও উত্তরে বন্যায় জমি ডুবে যাওয়ার কারণে ঢাকার কারওয়ান বাজারে বেগুনের দাম উঠ

Thursday, June 18, 2015

ফাতাহ-হামাস বিরোধ আবার প্রকাশ্য:প্রথম অালো

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি ঐক্যের সরকার ‘২৪ ঘণ্টার মধ্যেই’ পদত্যাগ করবে। তবে গাজা উপত্যকা শাসনকারী হামাস গতকাল বুধবার বলেছে, সরকার ভেঙে দেওয়ার একতরফা সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করবে। এতে ফাতাহ-হামাস বিরোধ আবার প্রকাশ্যে এল। খবর এএফপির। ২০১৪ সালের এপ্রিলে ফিলিস্তিনি ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়। প্রেসিডেন্ট আব্বাসের পশ্চিম তীর-ভিত্তিক ফাতাহ মুভমেন্ট