ও ডোমার থানার উপপরিদর্শক শাহিনুর ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের এক যুবক এবং ডোমারের গোসাইগঞ্জের সাত যুবকের নামে মামলা করেছেন ওই নারী। তারা হলো মশিউর রহমান, মিজাউ, রানা, মতিউল, মনোয়ার, রুবেল, মিজানুর, রইসুল। এজাহারে বলা হয়, ১২ অক্টোবর দুপুরে ওই নারী স্বামীর সঙ্গে ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ বন বিভাগে বেড়াতে যান। সেখানে কয়েকজন বখাটে তাঁদের উত্ত্যক্ত করে। প্রতিবাদ করায় তাঁর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তাঁকে বনে নিয়ে ধর্ষণ করা হয়। দুর্বৃত্তদের কয়েকজন মুঠোফোনে ঘটনাটি ভিডিও করে। তিনি একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ভুক্তভোগীর পরিবার বলছে, মানসম্মানের ভয়ে স্বামী-স্ত্রী ঘটনাটি প্রথমে পরিবারকে জানাতে চাননি। কিন্তু কয়েক দিন পর ধর্ষণকারীরা ওই ভিডিও মুঠোফোনের ব্লুটুথের মাধ্যমে ছড়িয়ে দেয়। এটি এলাকার যুবকদের হাতে চলে যায়। এ নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর ধর্ষণের ঘটনা ওই নারী তাঁর বাবা-মাকে জানান। পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Saturday, October 25, 2014
স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার নারী:প্রথম অালো
ও ডোমার থানার উপপরিদর্শক শাহিনুর ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের এক যুবক এবং ডোমারের গোসাইগঞ্জের সাত যুবকের নামে মামলা করেছেন ওই নারী। তারা হলো মশিউর রহমান, মিজাউ, রানা, মতিউল, মনোয়ার, রুবেল, মিজানুর, রইসুল। এজাহারে বলা হয়, ১২ অক্টোবর দুপুরে ওই নারী স্বামীর সঙ্গে ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ বন বিভাগে বেড়াতে যান। সেখানে কয়েকজন বখাটে তাঁদের উত্ত্যক্ত করে। প্রতিবাদ করায় তাঁর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তাঁকে বনে নিয়ে ধর্ষণ করা হয়। দুর্বৃত্তদের কয়েকজন মুঠোফোনে ঘটনাটি ভিডিও করে। তিনি একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ভুক্তভোগীর পরিবার বলছে, মানসম্মানের ভয়ে স্বামী-স্ত্রী ঘটনাটি প্রথমে পরিবারকে জানাতে চাননি। কিন্তু কয়েক দিন পর ধর্ষণকারীরা ওই ভিডিও মুঠোফোনের ব্লুটুথের মাধ্যমে ছড়িয়ে দেয়। এটি এলাকার যুবকদের হাতে চলে যায়। এ নিয়ে তোলপাড় শুরু হয়। এরপর ধর্ষণের ঘটনা ওই নারী তাঁর বাবা-মাকে জানান। পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment