এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সম্পাদক পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে সম্প্রতি পরিষদের দুই সম্মানিত সদস্য দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে কয়েকটি সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মতিউর রহমান চৌধুরী ও নূরুল কবীর স্ব-স্ব সংবাদপত্র, টেলিভিশন টক শোতে তাঁদের মতামত দায়িত্বশীলতার সঙ্গে ও স্বাধীনভাবে ব্যক্ত করেন। সম্পাদক পরিষদ মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার যেকোনো প্রয়াস গণতন্ত্রচর্চার অন্তরায় বলে মনে করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণে বিরত থাকবেন বলে সম্পাদক পরিষদ আশা করে। প্রসঙ্গত, অধ্যাপক পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া প্রতিহত করার কর্মসূচি থেকে গত শুক্রবার শিক্ষক, সাংবাদিক ও টেলিভিশনের টক শোর আলোচক বিশিষ্ট নয়জন নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা করে কয়েকটি সংগঠন।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Friday, October 24, 2014
শহীদ মিনারে দুই সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণার নিন্দা সম্পাদক পরিষদের:প্রথম অালো
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, সম্পাদক পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে সম্প্রতি পরিষদের দুই সম্মানিত সদস্য দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে কয়েকটি সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মতিউর রহমান চৌধুরী ও নূরুল কবীর স্ব-স্ব সংবাদপত্র, টেলিভিশন টক শোতে তাঁদের মতামত দায়িত্বশীলতার সঙ্গে ও স্বাধীনভাবে ব্যক্ত করেন। সম্পাদক পরিষদ মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার যেকোনো প্রয়াস গণতন্ত্রচর্চার অন্তরায় বলে মনে করে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণে বিরত থাকবেন বলে সম্পাদক পরিষদ আশা করে। প্রসঙ্গত, অধ্যাপক পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া প্রতিহত করার কর্মসূচি থেকে গত শুক্রবার শিক্ষক, সাংবাদিক ও টেলিভিশনের টক শোর আলোচক বিশিষ্ট নয়জন নাগরিককে অবাঞ্ছিত ঘোষণা করে কয়েকটি সংগঠন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment