Monday, January 26, 2015

পদ্মবিভূষণ পাচ্ছেন আদভানি, দিলীপ কুমার, অমিতাভ:প্রথম অালো

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার, অমিতাভ বচ্চনসহ নয়জন বিশিষ্ট ব্যক্তি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ পাচ্ছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে গতকাল রোববার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মাননার জন্য ১০৪ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়। খবর হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু ও এনডিটিভির। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন।
এরপর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। পদ্মবিভূষণ সম্মাননার জন্য ঘোষিত তালিকায় থাকা অন্যরা হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, শিল্পপতি ও সমাজসেবক করিম আল হুসাইনি আগা খান, পরমাণু বিজ্ঞানী এম আর শ্রীনিবাসন, ধর্মশালা জৈনমন্দিরের ডি বীরেন্দ্র হেগেড়ে, প্রখ্যাত আইনজীবী কে কে বেনুগোপাল ও ধর্মগুরু জগৎগুরু রামানন্দচার্য। পদ্মভূষণ সম্মাননা পাওয়া ২০ জনের তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা আছেন। এই তালিকায় আছেন সাংবাদিক স্বপন দাসগুপ্ত ও রজত শর্মা, হৃদ্রোগ বিশেষজ্ঞ অশোক শেঠ প্রমুখ।

No comments:

Post a Comment