িবাজারের গভীরতা আরো বাড়বে। সিএসইর সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, মমতাজ উদ্দিন, মঈনুল ইসলাম মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন। আব্দুল মজিদ বলেন, ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হওয়ার ফলে সিএসই এখন অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার বিষয়টি মাথায় থাকতে হবে। আর এ জন্য সিএসইকে বিভিন্নভাবে আয় বাড়ানোর জন্য কাজ করতে হবে। তিনি বলেন, বিদ্যমান বাজারকে আরো উন্নত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কয়েকটি প্রস্তাব দিয়েছে সিএসই। এ প্রস্তাবের মধ্যে রয়েছে বিদ্যমান মার্কেট মেকার রেগুলেশন পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বেশি করে সচেতনতামূলক কর্মশালা, ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের আধুনিকায়ন ও স্বল্পমূলধনী বাজার চালু করা। এ ছাড়া বাজারের গভীরতা বাড়ানোর জন্য ডেরিভেটিভস ও কিয়ারিং করপোরেশন গঠনের জন্য কাজ করছে সিএসই। পুঁজিবাজারের চলমান মন্দার উল্লেখ করে সিএসই চেয়ারম্যান বলেন, নিয়ন্ত্রক সংস্থার কিছু কিছু সিদ্ধান্তও এ জন্য দায়ী। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন ঋণ কমিয়ে দেয়ার নির্দেশনাও বাজারের তারল্যপ্রবাহে প্রভাব ফেলেছে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Tuesday, August 19, 2014
স্বল্প মূলধনী কোম্পানির বিকল্প বাজার প্রতিষ্ঠার ঘোষণা সিএসইর:নয়াদিগন্ত
িবাজারের গভীরতা আরো বাড়বে। সিএসইর সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, মমতাজ উদ্দিন, মঈনুল ইসলাম মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন। আব্দুল মজিদ বলেন, ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হওয়ার ফলে সিএসই এখন অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার বিষয়টি মাথায় থাকতে হবে। আর এ জন্য সিএসইকে বিভিন্নভাবে আয় বাড়ানোর জন্য কাজ করতে হবে। তিনি বলেন, বিদ্যমান বাজারকে আরো উন্নত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) কয়েকটি প্রস্তাব দিয়েছে সিএসই। এ প্রস্তাবের মধ্যে রয়েছে বিদ্যমান মার্কেট মেকার রেগুলেশন পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বেশি করে সচেতনতামূলক কর্মশালা, ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের আধুনিকায়ন ও স্বল্পমূলধনী বাজার চালু করা। এ ছাড়া বাজারের গভীরতা বাড়ানোর জন্য ডেরিভেটিভস ও কিয়ারিং করপোরেশন গঠনের জন্য কাজ করছে সিএসই। পুঁজিবাজারের চলমান মন্দার উল্লেখ করে সিএসই চেয়ারম্যান বলেন, নিয়ন্ত্রক সংস্থার কিছু কিছু সিদ্ধান্তও এ জন্য দায়ী। পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন ঋণ কমিয়ে দেয়ার নির্দেশনাও বাজারের তারল্যপ্রবাহে প্রভাব ফেলেছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment