Tuesday, August 19, 2014

আজ রাজধানীতে ২০ দলের সমাবেশ:নয়াদিগন্ত

‘গণবিরোধী’ সম্প্রচার নীতিমালার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বেলা ২টায় শুরু হবে সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেত্রী বেগম খালেদা জিয়া। গতকাল বিকেলে এ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। জানা গেছে, সমাবেশ সফল করতে ঢাকা মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিএনপির হাইকমান্ড সমাবেশে সর্বোচ্
চসংখ্যক নেতাকর্মী উপস্থিত করার নির্দেশ দিয়েছে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সংগঠনের বিভিন্ন স্তরে কেন্দ্রের নির্দেশনা পৌঁছে দিয়েছেন। একাধিক প্রস্তুতি সভাও করেছেন তিনি। সম্প্রচার নীতিমালার প্রতিবাদে সারা দেশের জেলা ও মহানগরীতেও আজ প্রতিবাদ মিছিল ও সমাবেশ হবে।

No comments:

Post a Comment