ুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীতে মধুমতি নদীর ওপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন ও কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে একই নদীর ওপর কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ চারটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় নবনির্মিত কারিগরি প্রশিণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ডিপো ও প্রশিণ কেন্দ্র উদ্বোধন করেন। গতকাল শনিবার বিকেল ৪টায় ঢাকা থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, নড়াইল জেলা পরিষদের প্রশাসক সুভাষ চন্দ্র বোস, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: খলিলুর রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিম হাসান, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিআরটিসির পরিচালক জেলা আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া বাটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা এস এম আক্কাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, মধুমতি নদীর ওপর চার লেনবিশিষ্ট কালনা সেতু নির্মাণের মধ্যে বেনাপোল-যশোর-নড়াইল-ভাঙ্গা-মাওয়া-ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। জাইকার অর্থায়নে প্রায় তিন শ’ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হবে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, January 25, 2015
পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করুন : প্রধানমন্ত্রী:নয়াদিগন্ত
ুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীতে মধুমতি নদীর ওপর নির্মিত শেখ লুৎফর রহমান সেতু উদ্বোধন ও কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে একই নদীর ওপর কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ চারটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় নবনির্মিত কারিগরি প্রশিণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ডিপো ও প্রশিণ কেন্দ্র উদ্বোধন করেন। গতকাল শনিবার বিকেল ৪টায় ঢাকা থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক মন্ত্রী মোজাম্মেল হোসেন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, নড়াইল জেলা পরিষদের প্রশাসক সুভাষ চন্দ্র বোস, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: খলিলুর রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিম হাসান, বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গাফ্ফার খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিআরটিসির পরিচালক জেলা আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া বাটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, আওয়ামী লীগ নেতা এস এম আক্কাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, মধুমতি নদীর ওপর চার লেনবিশিষ্ট কালনা সেতু নির্মাণের মধ্যে বেনাপোল-যশোর-নড়াইল-ভাঙ্গা-মাওয়া-ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। জাইকার অর্থায়নে প্রায় তিন শ’ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment