Friday, June 19, 2015

রোজার উত্তাপ কাঁচাবাজারে:কালের কন্ঠ

তেল-চিনির দামে উত্তাপ নেই, রোজার আগের দুই দিনে বাজার চড়েছে বেগুনের। 'অসময়ে' ব্যাপক চাহিদা ও উত্তরে বন্যায় জমি ডুবে যাওয়ার কারণে ঢাকার কারওয়ান বাজারে বেগুনের দাম উঠ

Thursday, June 18, 2015

ফাতাহ-হামাস বিরোধ আবার প্রকাশ্য:প্রথম অালো

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি ঐক্যের সরকার ‘২৪ ঘণ্টার মধ্যেই’ পদত্যাগ করবে। তবে গাজা উপত্যকা শাসনকারী হামাস গতকাল বুধবার বলেছে, সরকার ভেঙে দেওয়ার একতরফা সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করবে। এতে ফাতাহ-হামাস বিরোধ আবার প্রকাশ্যে এল। খবর এএফপির। ২০১৪ সালের এপ্রিলে ফিলিস্তিনি ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়। প্রেসিডেন্ট আব্বাসের পশ্চিম তীর-ভিত্তিক ফাতাহ মুভমেন্ট

ইইউর সমঝোতা চেষ্টা ব্যর্থ:প্রথম অালো

ভূমধ্যসাগর এলাকায় অভিবাসী সংকট নিরসনের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়েছে। ইইউর অন্য দেশগুলো আশ্রয়প্রার্থীদের দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতে রাজি না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইতালি। খবর এএফপি ও বিবিসির। সিরিয়া ও ইরিত্রিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা ৪০ হাজার অভিবাসীকে সমানভাবে ইউরোপের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে লুক্সেমবুর্গে

সয়াবিন তেলের দর নিয়ে বিভ্রান্তি:প্রথম অালো

খোলা ও বোতলজাত সয়াবিন তেলের লিটার কত দাম হওয়া উচিত, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশ ট্যারিফ কমিশন বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনে সম্প্রতি এই ভোজ্যতেলের যে মূল্য উল্লেখ করেছিল, সেটিকে তারা নিজেরাই গতকাল বুধবার ‘ভুল’ বলে দাবি করেছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান তাঁর কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের বলেন, ‘২০১০ সালের ব্যয়কাঠামো (কস্ট শিট) অনুসরণ করে আমরা সয়াবিন ও চিনির

বেগুনের দাম দ্বিগুণ:প্রথম অালো

রাজধানীর কাঁচাবাজারে গত মঙ্গলবার যাঁরা সবজি কিনেছেন, তাঁরা গতকাল বুধবার বাজারে গিয়ে কিছুটা ধাক্কাই খেয়েছেন। কারণ, এই এক দিনেই লম্বা বেগুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। মানভেদে লম্বা বেগুনের কেজি গতকাল ছিল ৮০-৯০ টাকা। প্রতি কেজি ধনেপাতা ১৬০ টাকা থেকে হয়েছে ২০০ টাকা। শসার কেজি ১০ টাকা বেড়ে ৪০ টাকায় দাঁড়িয়েছে। মঙ্গলবার খুচরা বাজারে প্রতি কেজি লম্বা বেগুনের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। পবিত্র রমজান মাস শুরু

রমজানে কোনো সুখবর নেই:যুগান্তর

রমজান মাসে পানি, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে রোজাদারদের জন্য কোনো সুখবর নেই। ইফতার, তারাবি এবং সেহরির সময় নগরবাসী একসঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নাও পেতে পারেন। প্রতিদিন গড়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকবে। পানির ঘাটতি ১৫ কোটি লিটার, গ্যাসের ঘাটতি ২০ কোটি ঘনফুট। ঘাটতির প্রভাবে তিন খাতেই সংকট বাড়বে। ফলে নগরবাসীকে অন্যান্য সময়ের মতোই দুর্ভোগ মাথায় নিয়েই পার করতে হবে রোজার মাস। <a href='http://

বিদেশী বিনিয়োগের দ্বিগুণ অর্থ পাচার হচ্ছে:যুগান্তর

দেশ থেকে টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। গড়ে প্রতিবছর তা বেড়েই চলেছে। বিভিন্ন সংস্থার হিসাব পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবছর দেশে যে পরিমাণে বিদেশী বিনিয়োগ আসছে তার চেয়ে বেশি অর্থ দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত এক যুগে দেশে বিদেশী বিনিয়োগ এসেছে ৯০৩ কোটি ৩৭ লাখ ডলার। একই সময়ে দেশ থেকে পাচার হয়েছে ২ হাজার ১৩ কোটি ৩৬ লাখ ডলার। অর্থাৎ এই সময়ে বিদেশী বিনিয়োগের চেয়ে দেশ থেকে ১ হাজার

পচা গম দেখিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ:কালের কন্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ জুন মন্ত্রিসভা বৈঠকের পর তাঁর সচিবালয়ের দপ্তরে খাদ্যসচিব মুশফেকা ইকফাৎকে ডেকে পলিথিনের ভেতর ভরা পচা গমের নমুনা দেন এবং ক্ষোভ প্রকাশ ক

Wednesday, June 17, 2015

দম্ভোক্তি টিকল না মুজাহিদের:প্রথম অালো

২০০৭ সালের ২৫ অক্টোবর, দুপুর সোয়া ১২টা। নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী আইন সংস্কার বিষয়ে বৈঠক করে বের হচ্ছিলেন জামায়াতে ইসলামীর নেতারা। প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী নেই, ছিল না। যুদ্ধাপরাধীও নেই। এর প্রায় আট বছর পর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দ

বুদ্ধিজীবী হত্যায় ফাঁসি বহাল:প্রথম অালো

মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা হাতে নিয়ে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সেনা ও গুপ্তঘাতক আলবদর বাহিনী। স্বাধীনতার ৪৪ বছর পর বুদ্ধিজীবী হত্যার দায়ে সেই আলবদর বাহিনীর অন্যতম নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির সাজা বহাল রাখলেন দেশের সর্বোচ্চ আদালত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী ম

বশির কীভাবে গেলেন, জানাতে হবে সাত দিনে:প্রথম অালো

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দেশ ত্যাগ করতে না দেওয়া-সংক্রান্ত আদেশ কেন পালন করা হলো না—গত সোমবার দক্ষিণ আফ্রিকার সরকারের কাছে তা জানতে চেয়েছেন দেশটির একটি আদালত। এর জবাব দিতে সরকারকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। খবর এএফপির। আফ্রিকান ইউনিয়নের (এইউ) দুই দিনের সম্মেলনে যোগ দিতে গত রোববার দক্ষিণ আফ্রিকা যান বশির। সম্মেলন শেষ হওয়ার আগেই সোমবার তিনি দেশটি ত্যাগ করে নিজ দেশে ফিরে যান। এর আগে আ

আল–কায়েদার দ্বিতীয় নেতা বুয়াইশি নিহত:প্রথম অালো

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় এবার নিহত হলেন জঙ্গি সংগঠন আল-কায়েদার ইয়েমেন শাখার প্রধান নাসের আল-বুয়াইশি। গত শুক্রবার তিনি ইয়েমেনে মারা যান। আল-কায়েদা ও যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে। আল-বুইয়াশিকে আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে ধরা হতো। যুক্তরাষ্ট্র বলেছে, বুয়াইশির মৃত্যু জঙ্গি সংগঠনটির ওপর বড় আঘাত। খবর এএফপি ও বিবিসির। এর আগে গত সোমবার লিবিয়ার সরকার জানায়, আল-কা

তথ্যমন্ত্রীসহ ২৫ জনকে হত্যার হুমকি:প্রথম অালো

এবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালসহ ২৫ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আনসারুল্লাহ বাংলা-১৩-এর প্যাডে লিখিত হুমকিবার্তাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আসে। এই ২৫ জনের মধ্যে রয়েছেন বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও উপস্থাপিকা। এ ঘটনায় দুপুরে শাহবাগ থানায় সাধারণ

৪৯ ওমরাহ হজ এজেন্সিকে কারণ দর্শাও নোটিশ:প্রথম অালো

ওমরাহ ভিসায় মানব পাচারের অভিযোগে ৪৯টি ওমরাহ হজ এজেন্সিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এসব এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ১১ হাজার ৪১৭ ব্যক্তি দেশে ফেরেননি বলে অভিযোগ রয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানায়, মানব পাচারের অভিযোগ প্রমাণিত হলে এসব প্রতিষ্ঠানের ওমরাহ হজ লাইসেন্স বাতিলসহ এগুলোর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং ওমরাহ

বুদ্ধিজীবী হত্যায় ফাঁসি বহাল:যুগান্তর

জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। ট্রাইব্যুনাল দুটি অভিযোগে এই বদর কমান্ডারকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মঙ্গলবার একটিতে মুজাহিদের ফাঁসি বহাল রাখেন। বেঞ্চের অপর তিন বিচারপতি ছিলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মা

রাজধানীর ৬০ ভাগ রাস্তাই ভাঙাচোরা:যুগান্তর

রাজধানীর কেল্লার মোড় শ্মশান ঘাট থেকে লালবাগ চৌরাস্তা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়ক। এটির পিচ ঢালাই-ইট-খোয়া উঠে মাটি বেরিয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। কিন্তু এসব গর্ত দেখে প্রথমে বোঝার উপায় নেই। কারণ কিছুক্ষণ আগে হওয়া বৃষ্টির পানিতে গর্তগুলো টইটুম্বুর। এর মধ্যেই যাত্রী নিয়ে চলছে রিকশা-অটোরিকশা ও প্রাইভেট কার। কোনো রিকশা কাত হয়ে যাচ্ছে, আবার কোনোটি উল্টিয়ে পড়ছে। আহত হচ্ছেন চালক ও আরোহ

ঘাতক পতাকাধারীর প্রাণদণ্ড বহাল:কালের কন্ঠ

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার দায়ে তখনকার আলবদর বাহিনীর প্রধান ও জামায়াতে ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনার

যাচাই ছাড়াই ফিরছে 'বাংলাদেশি' দাবিদাররা:কালের কন্ঠ

পাচারের শিকার হয়ে বিভিন্ন দেশে আটকে পড়াদের যাচাই-বাছাই ছাড়াই ফেরত আনা হচ্ছে 'বাংলাদেশি' হিসেবে। সাগর থেকে উদ্ধার করার পর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ান

Monday, June 15, 2015

১১ বছর ধরে বিদ্যুৎ বিল দেয় না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি:প্রথম অালো

প্রায় ১১ বছরে এক টাকাও বিদ্যুৎ বিল পরিশোধ করেনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ফলে তাদের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ১৪৩ টাকা। বিল না দেওয়ার তালিকায় আছে নগর ভবনও। নগর ভবন অর্থাৎ দক্ষিণ সিটি করপোরেশনের বিল বকেয়া পড়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা। বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) আইনজীবী সমিতি ও নগর ভবনকে সময় বেঁধে দিয়ে বলেছে, বিল পরিশোধ না করলে

জামায়াত-বিএনপিকে দলে ভেড়াচ্ছে আওয়ামী লীগ:কালের কন্ঠ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা আফজাল হোসেন পিন্টু ডজনখানেক মামলার চার্জশিটভুক্ত আসামি। গত ১২ মে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যো

ছিটবাসীর শুধু ‘নাই নাই’, বিয়ের কাবিনও নাই:প্রথম অালো

রবিউল আলম সংসার করছেন প্রায় ১৪ বছর। কিন্তু বিয়ের কাবিন নেই। তাঁর বড় ভাই মজিদুল ইসলাম নির্বাচিত ওয়ার্ড সদস্য। তাঁরও বিয়ের কাবিন রেজিস্ট্রি হয়নি। এমনকি চেয়ারম্যান সিরাজুল ইসলামও বিয়ে করেছেন কাবিন ছাড়া। কাবিন ছাড়া বিয়ের এসব ঘটনা পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদীঘি ছিটমহলের। স্বেচ্ছায় নয়, নিরুপায় হয়েই শুভকাজটি তাঁদের করতে হয়েছে বিনা কাবিনে। কারণ, প্রথমত ছিটে কোনো কাজি নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের কাজিদে

১১ বছর ধরে বিদ্যুৎ বিল দেয় না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি:প্রথম অালো

প্রায় ১১ বছরে এক টাকাও বিদ্যুৎ বিল পরিশোধ করেনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ফলে তাদের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ১৪৩ টাকা। বিল না দেওয়ার তালিকায় আছে নগর ভবনও। নগর ভবন অর্থাৎ দক্ষিণ সিটি করপোরেশনের বিল বকেয়া পড়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা। বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) আইনজীবী সমিতি ও নগর ভবনকে সময় বেঁধে দিয়ে বলেছে, বিল পরিশোধ না করলে

অপরাধ অস্বীকারেও দণ্ড:যুগান্তর

মোবাইল কোর্ট আইন সংশোধন করে ম্যাজিস্ট্রেটকে ব্যাপক ক্ষমতা দেয়া হচ্ছে। অপরাধী দোষ স্বীকার না করলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারিপার্শ্বিক অবস্থা বিচারে অভিযুক্তকে দণ্ড দিতে পারবেন। অপরাধী পালিয়ে গেলেও তার বিরুদ্ধে থানায় মামলা করার হুকুম দেয়া যাবে। মামলার সাক্ষ্য-প্রমাণ হিসেবে আমলে নিতে পারবেন সংঘটিত অপরাধের ছবি, অডিও-ভিডিও ক্লিপ। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের চাহিদামাফিক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনে ব

ভূ-রাজনীতি নয়, স্থানীয় রাজনীতিই ফ্যাক্টর:যুগান্তর

বঙ্গোপসাগরে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছে সরকার। দীর্ঘদিন আগে কক্সবাজারের অদূরে সোনাদিয়ায় এই সমুদ্রবন্দর নির্মাণে সহায়তার প্রস্তাব দিয়ে রাখে চীন। কিন্তু সম্প্রতি গভীর সমুদ্রবন্দর নির্মাণের স্থান হিসেবে পটুয়াখালীর পায়রার নাম সামনে চলে আসে। অনেকের মধ্যেই একটা ধারণা কাজ করেছে যে, বঙ্গোপসাগরে চীনের কর্মকাণ্ডে প্রতিবেশী ভারতের অস্বস্তির কারণে গভীর স

আগাম বন্যায় বেশি ক্ষতি:কালের কন্ঠ

আগাম বন্যার পানি দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন নদীতে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিপৎসীমার ওপরে উঠে যাচ্ছে একের পর এক নদ-নদীর পানি। বন্যা বিশেষজ্ঞরা